• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

রাজারহাটে ২ গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ২ গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজারহাট থানার উপ-পরিদর্শক আবু হানিফের নেতৃত্বে একদল পুলিশ নাজিমখান ইউপির মল্লিকবেগ এলাকার ওয়ারেছ মিয়ার পুকুর পাড়ে টিনের চালা ঘরে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ ২ বিক্রেতাকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলো-মল্লিকবেগ এলাকার খোকা মিয়ার পুত্র জয়নাল আবেদীন (৪০) ও একই এলাকার নুরুল হকের পুত্র রফিকুল ইসলাম (৩০)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গত রাতেই মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা রুজু করেছেন। যার মামলা নং-০৮, তাং-২২-০১-২০১৭ ইং। গতকাল দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ