• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |

সৈয়দপুরে মাদক বিক্রেতা নারীসহ ৬ জনের কারাদন্ড

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে আজ মঙ্গলবার দুপুরে দুই জুয়াড়ি, ৩ জন মাদকসেবী ও এক নারী মাদক বিক্রেতাকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ২ জন জুয়াড়িকে ৩ মাস ও মাদকসেবী ২ জনকে ১৫ দিন ও ২জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
জুয়া খেলায় দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- শহরের কয়া গোলাহাট সরকারপাড়ার তছিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৫) ও উত্তরা আবাসন প্রকল্পের বাকা মিয়ার ছেলে রাজু মিয়া (২২)। এছাড়া প্রকাশ্যে মাদক বিক্রির দায়ে বাসটার্মিনাল আদানী মোড়ের সোহেলের স্ত্রী সেলিনা বেগম (২৫), হাতিখানার বুদা মামুদের ছেলে আফছার (৩৫) কে ১ মাস করে এবং নতুন বাবুপাড়ার আনোয়ার হোসেনের ছেলে লিটন (৩০) ও সাহেবপাড়ার নাঈমের ছেলে ফাহিম (৩৭) কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। দন্ডপ্রাপ্তদের নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ