দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ২৭ জানুয়ারী থেকে ২৯ জানুয়ারী পর্যন্ত ৩ দিনের সরকারী সফরে দিনাজপুরে আসছেন।
২৭ জানুয়ারী শুক্রবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্র করবেন। সকাল ১১টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুর নিজ বাসভবন নাজমা রহিম ফাউন্ডেশনের উদ্দেশ্যে রওনা হবেন। একই দিন বিকেল ৩টায় উপশহর মিতালী সংঘ মাঠে দুঃস্থ শীতার্থদের মাঝে কম্বল বিতরন ও ৪টায় গোর এ শহীদ বড় ময়দানে দশম শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের চুড়ান্ত খেলার পুরস্কার বিতরন করবেন।
২৮ জানুয়ারী শনিবার সকাল ১০টায় গোর-এ-শহীদ বড় ময়দানে লানিং এন্ড আর্নিং ডেবেলাপমেন্ট লোর উদ্বোধন করবেন। সকাল সাড়ে ১১টায় একাডেমী স্কুলে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন, বিকেল ৪টায় ল্যাব এইড ডায়াগনস্টিক দিনাজপুর শাখার উদ্বোধন ও সন্ধ্যা ৬টায় শহর আওয়ামীলীগের (অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দদের) সাথে মতবিনিময় করবেন।
২৯ জানুয়ারী রবিবার সকাল ৭টায় নিজ বাসভভন থেকে রংপুর সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৯.২০ মিনিটে রংপুর সাকির্ট হাউস হতে রংপুর জিলা স্কুলের মাঠে রংপুর বিভাগের অধীনে বাংলাদেশ আওয়ামীলীগের সকল জেলা, উপজেলা ও পৌরসভা শাখাসমুহের এক যৌথ কর্মীসভায় যোগদান শেষে বিকেল ৩টায় ঢাকার উদ্দেশ্যে রংপুর ত্যাগ করবেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।