বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী বাঘায় বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি) কর্তৃক সাংবাদিকদের ৩দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষনের প্রথম দিন সম্পন্ন হয়েছে। উপজেলা সাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে প্রশিক্ষন প্রদানের আয়োজন করা হয়। ২৫ জানুয়ারী সকাল ১০টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত প্রশিক্ষন প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড.প্রদিক কুমার পান্ডে। সংবাদ ধারনা,সংবাদ সংগ্রহ,সংবাদ সূচনা ব্যবহারিক,সংবাদ কাঠামো ও রিপোর্টিং এর বিভিন্ন ধরনের উপর প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনে আরো উপস্থিত ছিলেন প্রথম আলো রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম মোহাম্মদ আজাদ,পিইবি রিপোর্টার জিলহাজ উদ্দিন নিপুন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। রাজশাহীর বাঘা-চারঘাট ও নাটোরের লালপুর-বাগাতিপাড়া উপজেলার মোট ৩৫ সাংবাদিক প্রশিক্ষন গ্রহন করে।