• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

দিনাজপুরের মক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক তানু’র মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নাট্য ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও দিনাজপুর নাট্য সমিতির সভাপতি, সিপিবি দিনাজপুর জেলা কমিটির সাবেক সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওযা ইন্না ইলাইহি রাজিউল)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বন্ধু-বান্ধব ও অসংখ্যা শুভাকাঙ্খী রেখে গেছেন।
মির্জা াানোয়ারুল ইসলাম তানু’র মৃত্যুতে দিনাজপুর জেলা সম্মিলিত সাংস্কতিক জোট সাংস্কৃতিক ৭ দিনব্যাপী শোক কর্মসূচি গ্রহণ করেছে। মির্জা আনোয়ারুল ইসলাম তানু’র স্ত্রী দিনাজপুর মহিলা পরিষদের সাবেক সভানেত্রী আকতার কোহিনূর ইসলাম বলেন, একমাত্র কন্যা অস্ট্রেলিয়ার মেলবোর্ন প্রবাসী ফারজানা আনোয়ার মুক্তি ও ছেলে নিউইয়র্ক প্রবাসী মির্জা আনাতুল করিম রূদমানের দেশে ফেরার অপেক্ষা করা হচ্ছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জেলা আওয়ামী লীগ ঃ মির্জা আনোয়ারুল ইসলাম তানু’র মৃত্যুতে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইমাম চৌধুরীসহ জেলা আওয়ামী  গভীর শোক  প্রকাশ করে বলেন, তাঁর মৃত্যুতে দিনাজপুর জেলাবাসির অপূরণীয় ক্ষতি হয়েছে। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া তাঁর মৃত্যুতে দিনাজপুর-১ আসনের সংসদ মনোরঞ্জন শীল গোপাল গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তা তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
হুইপ ইকবালুর রহিম এমপি ঃ মির্জা আনোয়ারুল ইসলাম তানু’র মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি গভীর শোক  প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক বলেন, দিনাজপুরবাসী অন্যায়ের বিরুদ্ধে একজন প্রতিবাদী কন্ঠ ও সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুত করতে একজন দক্ষ কারিগরকে হারালেন। দিনাজপুরের সর্বঅঙ্গনে অতিপরিচিতি ও মিষ্টভাষী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ ছিলেন মির্জা আনোয়ারুল ইসলাম তানু। এই শুন্যতা পুরন হবার নয়। তিনি তার পরিবার ও সহযোগীদের মির্জা আনোয়ারুল ইসলাম তানুর লক্ষ্য ও কর্মকে লালন করে এগিয়ে যাওয়ার আহবান জানান।
মহিলা পরিষদ জেলা শাখা ঃ মির্জা আনোয়ারুল ইসলাম তানুর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান ও সাধারণ সম্পাদক ড.মারুফা বেগম গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তারা বলেন, তাঁর মৃত্যুতে দিনাজপুর জেলার সাংস্কৃতিক অঙ্গনে যে অপরনীয় ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। তাঁরা মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা ও  শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ ছাড়া তাঁর মৃত্যুতে জেলা জাসদ, জেলা ১৪ দল, বাংলাদেশের কমিউনিষ্ট লীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন নান্নুসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সোমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মির্জা আনোয়ারুল ইসলাম তানু’র বর্ণাঢ্য জীবন ঃ বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মির্জা আনোয়ারুল ইসলাম তানু ১৯৩৫ সালের ১০ মে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে দিনাজপুর জিলা স্কুল থেকে মেট্রিক পাশ করেন। স্কুলে অধ্যয়নকালে তাঁর বন্ধু সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ ফরহাদসহ ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। তৎকালীন ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে ১৯৬২’র ছাত্র আন্দোলন, ’৬৯ এর গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউিনিস্ট-ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর সংগঠক হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে দিনাজপুরে সর্বদলীয় নেতা হিসেবে নেতৃত্ব দেন।
১৯৮৫ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের আহবায়ক এবং পরবর্তীতে সভাপতি এবং দিনাজপুর উদীচীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
যুদ্ধ শেষে দেশ পূণর্গঠনে দিনাজপুরে আত্মনিয়োগ করেন। ১৯৯৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি এবং দলটির কন্ট্রোল কমিশনের সদস্য ছিলেন। ১৯৬৩ সালে নাট্য সমিতির সদস্য এবং ১৯৯৪ সালে নাট্য সমিতির সাধারণ সম্পাদক এবং ২০১৪ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি নাট্য সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ