বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইসলামি ফাউন্ডেশনের আয়েজনে শিশু কিশোর প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসলামি ফাউন্ডেশনের হল রুমে ইসলামি ফাউন্ডেশনের মডেল কেয়ার টিকার ছদর উদ্দিনের সঞ্চালনায় উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্টানের প্রায় শতাধিক শিশু কিশোর হাম,নাত,গজল,আবৃত্তি ও আজান প্রতি যোগীতায় অংশ গ্রহন করে ৫১ জন বিজয়ী হন ও তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ফিল সুপার ভাইজার আসাদুজামানের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর ওয়ার্ডের সদস্য আপেল মাহমুদ,মহিলা সদস্য রিপা খাতুন ও ফুলবাড়ী আবেদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান প্রমূখ।