• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পাবনার দুলাইতে সড়ক দুর্ঘটনায় ৩

পাবনা : পাবনা-ঢাকা মহাসড়কের দুলাই নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৩-৩৫১২) পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার দুলাই নামক স্থানে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন নিহত হয়। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।
গাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম থাকায় পুলিশের ধারণা পিকআপটি কোনো পল্লী বিদ্যুৎ সমিতির মালামাল নিয়ে যাচ্ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ