• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নবীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-ছেলে নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে বাস দুর্ঘটনায় বাবা ও ছেলে মারা গেছেন। বাসটির চালকের আসনে বসা ছিলেন বাবা। আর তার পাশেই বসে বাবার গাড়ি চালানো দেখছিল শিশু জিহাদ। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। শুক্রবার সকালে ওই উপজেলার কান্দিগাও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে থানার এসআই সেকান্দর হোসেন জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি বাস শুক্রবার সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাও নামক স্থানে পৌঁছলে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে বাসটি রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের চালক চট্টগ্রামের পতেঙ্গার বেলপাড়া এলাকার জসিম উদ্দিন (৩৫) ও তার ছেলে জিহাদ (৬)।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ