নীলফামারী প্রতিনিধি: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কর্তৃক ডিমলা খগাখড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লাঞ্চিত করার ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকালে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী রুবেল ইসলাম, আসাদুজ্জামান, শাওন ইসলাম, গোলাম মোস্তফা, রতন ইসলাম, পলাশ ইসলাম প্রমুখ। শিক্ষার্থীরা শিক্ষক লাঞ্চিতকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। জানা যায়, পূর্বের একটি ঘটনার জের ধরে গত বুধবার সকাল সাড়ে ১১টায় ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কৈলাশ চন্দ্র রায়কে বিদ্যালয় চত্বরে মারপিট করেন খগাখড়িবাড়ি ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান ওরফে লিঠুকে (৩৮)। এতে তিনি আহত হলে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এ ঘটনায় গত শুক্রবার কামরুল হাসানকে গ্রেফতার করে ডিমলা থানা পুলিশ।
ডোমারে বিদায়, নবীণ বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান
নীলফামারীর ডোমার উপজেলার শালমারা বছিরন নেছা স্কুল এ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নুতন ছাত্র ছাত্রীদের নবীণ বরণ ও জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে কলেজ সভাপতি আনিছুর রহমান চৌধুরীর সভাপতিত্বে কলেজ চত্বরে বিদায়, নবীণ বরণ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানটি একই সাথে অনুষ্ঠিত হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায়, নবীণ বরণ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ হামিদা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুর রাজ্জাক, সাংবাদিক জাকির হোসেন চৌধুরী প্রমুখ। সভায় বক্তব্য রাখেন স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক জীতেন্দ্র নাথা রায়, শিক্ষার্থী সালাউদ্দিন কাদের, নিশিতা রানী প্রমুখ।