• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন |

কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: তারেক রহমানের নামে দায়েরকৃত মামলা ও গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবীতে কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। পরে পুলিশি বাঁধার মুখে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা যুবদল ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
শনিবার দুপুরে যুবদল ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পোষ্টাফিস পাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সম্পাদক সাইফুর রহমান রানা, জেলা যুবদলের আহবায়ক নুর ইসলাম নুরু, জেলা যুবদলের নেতা নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের  আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব প্রমুখ
বক্তারা বলেন, তারেক রহমানের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করে আওয়ামীলীগ ক্ষমতায় টিকে থাকতে চায়। অবিলম্বে  তারেক রহমানের নামে দায়েরকৃত মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবী জানান বক্তারা।

জাস্টিস ফর অল কুড়িগ্রাম প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে জাস্টিস ফর অল কুড়িগ্রাম প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অবহিতকরণ সভায় এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ ও এইচ এম ইলিয়াস হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অম্লান কুসুম জিষ্ণু, সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমজাদ হোসেন।
অবহিতকরন সভায় আইনজীবি, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করে।
প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে অস্বচ্ছল, সহায় সম্বলহীন এবং বিভিন্ন অর্থ-সামাজিক কারনে বিচারপ্রাপ্তিতে অসমর্থ মানুষকে আইনগত সহায়তা প্রদানে ৬ মাস মেয়াদে পইলট প্রকল্প হিসেবে কুড়িগ্রামে কাজ করবে।

সড়ক দুর্ঘটনায় নিহত ১
কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় ১ মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত মটর সাইকেলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার দুপুরে সদরের ঘোগাদহ ইউনিয়নের মরাটারী নামক এলাকায় মোটরসাইকেলের সাথে ব্যাটারী চালিত অটো রিকসার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল আরোহী জসিম (১৫) নিহত হয়। এতে গুরুত্বর আহত অবস্থায় মটর সাইকেল চালক হাফিজুল(২০) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত জসিম ঘোগাসহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র এবং ঘোগাদহ ইউনিয়নের মরাটারী গ্রামের আবু সুফিয়ানের পুত্র। গুরুতর আহত হাফিজুল একই গ্রামের হবিবর রহমানের পুত্র।
কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রওশন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ