• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

মুসলিম শরণার্থী প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞায় আদালতের স্থগিতাদেশ

আন্তর্জাতিক ডেস্ক: সাতটি দেশ থেকে মুসলিম শরণার্থী প্রবেশে ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ প্রদান করেছে মার্কিন আদালত। সেখান থেকে আরো জানানো হয়, বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত ট্রাম্পের দেয়া এই নির্বাহী আদেশ কার্যকর হবে না। সুতরাং যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে এই সাতটি দেশের শরণার্থীরা।
শুধু তাই নয়, আদালতের এই আদেশের মাধ্যমে ওবামা প্রশাসনের দেয়া নির্দেশনা অনুসারে শরণার্থী প্রবেশ করতে পারবে যুক্তরাষ্ট্রে।
এর আগে শুক্রবার সিরিয়াসহ আরো ৬টি দেশ থেকে মুসলিম শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে তিনি জানান, যুদ্ধ বিধ্বস্ত এই দেশগুলো থেকে খ্রিস্টান শরণার্থীদের অগ্রাধিকার দিয়ে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা হয় যুক্তরাষ্ট্র জুরে।
নিউইয়র্কের মেয়র ট্রাম্পের এই নির্বাহী আদেশ সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, নিউইয়র্কে এমন কোন আদেশ কার্যকর হতে দেব না আমি।
একই ধরণের প্রতিক্রিয়া ছিল ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ায়। আপাতত আদালতে বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত দুশ্চিন্তার কোন কারণ নেই বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। বিবিসি ও সিএনএন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ