• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন |

নীলফামারীতে খাওয়ার অযোগ্য গুড় তৈরির অভিযোগে সাত ব্যবসায়ী আটক

নীলফামারী অফিস: খাওয়ার অযোগ্য গুড় তৈরির অভিযোগে নীলফামারীর জলঢাকায় সাত ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। শনিবার মধ্যরাতে উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা শাহীপাড়া থেকে গুড় তৈরির উপকরণসহ তাদের আটক করা হয়।
আটকরা হলো দেলোয়ার হোসেনের ছেলে গোলাম রব্বানী(২৭), আজগর আলীর ছেলে বাবু মিয়া(২১), হাকিম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন(৩৮), আনারুল ইসলামের ছেলে লেলিন ইসলাম(২১), তোবারক আলীর ছেলে শফিকুল ইসলাম, দবির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান(২৮) ও মজর উদ্দিনের ছেলে রেজাউল করিম(৪২)।
নীলফামারী গোয়েন্দা পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে গোলাম রব্বানীর বাড়িতে অভিযান চালিয়ে খাওয়ার অযোগ্য গুড় তৈরি করার সময় তাদের হাতে নাতে আটক করা হয়।
নীলফামারী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) কার্তিক মোহন্ত জানান, তারা দীর্ঘদিন থেকে নিম্ন মানের চিনি, আটা, চিটাগুড়, ফিটকারী, রং ও কেমিক্যাল মিশিয়ে খাওয়ার অযোগ্য গুড় তৈরি করে হাটে বাজারে বিক্রি করে আসছিলো। তিনি বলেন, ট্রেড লাইসেন্স কিংবা বিএসটিআই’র অনুমোদন সংক্রান্ত কোন কাগজ পত্র দেখাতে পারেন নি আটকরা।
বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শাহজাহান পাশা বলেন, অভিযান পরিচালনা করে সাতজনকে আটক ছাড়াও ভেজাল গুড় তৈরির উপকরণ (যার মুল্য ১লাখ ৬০হাজার) জব্দ করা হয়।
বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে জানান ডিবি ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ