অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুষ্ঠ রোগে বালক-বালিকা, আর কোন প্রতিবন্ধকতা নয় এই প্রতিপাদ্যকে সামনে কুড়িগ্রামে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
রোববার দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদিক্ষণ করে। পরে সদর হাসপাতাল চত্বরে আলোচনাসভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, সদর হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ এটিএম আনোয়ারুল হক প্রামাণিক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নাসরিন বেগম, প.প কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, টিবি সুপারভাইজার জাকিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা জানান, কুষ্ঠ রোগে আক্রান্ত রোগীরা এখন আর আতংক নয়। আক্রান্ত রোগী যদি সঠিক ভাবে ৬ থেকে ১২মাস পর্যন্ত নিয়মিত ঔষধ সেবন করে তাহলে একদম সুস্থ হয়ে ওঠে। প্রতিটি জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে কুষ্ঠ রোগের চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমান কুড়িগ্রামে প্রায় ৬হাজার ব্যক্তি কুষ্ঠ রোগী রয়েছে।
কুড়িগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন
“শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এ শ্লোগানে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী শহর প্রদক্ষিন করে প্রাইমারী ট্রেনিং ইনষ্টিটিউটে শেষ হয়। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে ৩দিনব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক, পিটিআই সুপার ফাইজুর রহমান প্রমুখ।
৩ দিনব্যাপী শিক্ষা মেলায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন উপকরন নিয়ে স্টল বসিয়েছে।