• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |

সেরা পোশাকে মহিলাদের তালিকায় প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: বিনোদনের খবর মানেই এখন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের প্রথম সারি এই অভিনেত্রী এখন হলিউডের জংলি বিল্লি হওয়ার পথে। ‘বেওয়াচের’ সাফল্যের জন্য কিছুদিন আগেই পেয়েছেন পিপলস্ চয়েস অ্যাওয়ার্ডস্। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বেওয়াচ’-এর টিজার। সবসময়ের মতই প্রিয়াঙ্কা এখানেও গ্ল্যামারাস এবং স্টাইলিশ। রেড কার্পেটেও পিগি চপসের লুক বারবার নজর কেড়েছে। এবার তিনি বিশ্বের ‘বেস্ট ড্রেস’ মহিলাদের তালিকায়।
‘হারপার’স বাজার’ সম্প্রতি তাদের প্রকাশনীর ১৫০ বছর পূর্তিতে বিশ্বের বেস্ট ড্রেসড্ ১৫০ জন মহিলা নাম প্রকাশ করেছেন। প্রিয়াঙ্কাও আছেন সেই মহিলাদের মধ্যেই। ‘হারপার’স বাজার’-কে ধন্যবাদ জানিয়ে প্রিয়াঙ্কা বলেছেন, “ধন্যবাদ ‘হারপার’স বাজার’ আমাকে ১৫০ জন বেস্ট–ড্রেসড মহিলাদের তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য”।
এই ম্যাগাজিনের কভারে রয়েছেন ম্যাডোনা। এছাড়াও তালিকায় নাম রয়েছে বিয়ন্সে, চার্লিজ থেরন, কিম কার্দশিয়ান, সারা জেসিকা পার্কার প্রমুখ তারকাদের। প্রিয়াঙ্কা যে রেড কার্পেট কাঁপাতে দক্ষ তা গোল্ডেন গ্লোবের রেড কার্পেটেই প্রমাণ হয়েছে। সেই চাঁদের হাটেও তিনি যেন আলাদা করে নিজের জায়গা করে নিয়েছিলেন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ