• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রাজারহাটে ১২৫ কেজি গাঁজাসহ আটক ১

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অভিযান চালিয়ে ১২৫ কেজি গাঁজাসহ ট্রাকের চালক হারুনুর রশিদকে (৩২) আটক করেছে ডিবি পুলিশ। সোমবার সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের সেলিম নগর এলাকায় এ উদ্ধার অভিযান চালোনো হয়।

আটককৃত ট্রাক ড্রাইভার হারুনুর রশিদ জয়পুরহাট জেলার দক্ষিণ বুলুপাড়া গ্রামের মৃত ইউনুছ আলীর পুত্র।
পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজারহাট উপজেলার সেলিম নগর এলাকায় কুড়িগ্রাম থেকে রংপুরগামী (ঢাকা মেট্রো-ট-১৪৫৯৩২) একটি ট্রাকে তল্লাসী চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য সাড়ে ১২ লাখ টাকা বলে জানায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজার একটি বড় চালানসহ একজনকে আটক করা হয়েছে।
আটককৃত ট্রাক ড্রাইভারের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ