বিশেষ প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলার সংখ্যালঘু সম্প্রাদায়ের দুই সদস্য’র ২ একর জমির বনজ গাছের বাগানের ১১০টি গাছ লুট করেছে দুর্বৃত্তরা। লুট হওয়া বাগান মালিকেরা হলেন, উপজেলার জোড়াবাড়ী হলহলিয়া গ্রামের হরিপদ রায়ের ছেলে দীনবন্ধু রায় ও একই এলাকার জগদীস চন্দ্র রায়ের ছেলে মৃনাল কান্তি রায়। সোমবার ভোর রাতে পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার আ’লীগ নেতা নুরুজ্জামান তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে এ গাছগুলি লুট করে নিয়ে যায় বলে বাগানের মালিক সংবাদকর্মীর কাছে অভিযোগ করেছে।
জানা যায়, সংখ্যালঘু সম্প্রাদায়ের ওই দুই সদস্য’র দোহলা খাগড়াবাড়ী এলাকায় ২ একর জমিতে শিশু ও ইউক্যালিপটাস গাছের বাগান রয়েছে। ওই বাগানের গাছ ও জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার লুৎফর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামানের। সে দীর্ঘদিন ধরে ওই জমি ও বাগান দখলে নিতে নানাভাবে পায়তারা চালিয়ে আসছে। এরই জেরে রবিবার রাতে নুরুজ্জামান তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে রাতব্যাপী ১১০টি গাছ কেটে লুট করে নিয়ে যায়। সোমবার সকালে বাগান মালিকেরা বাগানে গিয়ে দেখে তাদের বাগান নুরুজ্জামান লুট করেছে। এ ব্যাপারে বাগান মালিকেরা সাংবাদিকদের জানান, ওই জমি ও বাগান দখলে নিতে নুরুজ্জামান দীর্ঘদিন ধরে আমাদের নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। এ ব্যাপারে দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান সাংবাদিকদের জানান, আমার লোকজন বা আমি কারও গাছ কাটি নাই বা লুট করি নাই।