ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাড়িতে অভিযান চালিয়ে নিউ জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের প্রধান আশফাক-ই আজম আপেলসহ চারজনকে আটক করা হযেছে।
বুধবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত যাত্রাবাড়ীর দনিয়ার একটি বাড়িতে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের সিনিয়র এএসপি মিজানুর রহমান ভূইয়া গণমাধ্যমকে এ কথা জানান।
এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর একটি দল ভোররাত ৪টা থেকে বাড়িটিতে অভিযান চালায়। সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চলে।
অভিযানে ওই চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।