দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের রাজবাটী এলাকায় অবস্থিত অরাজনৈতিক সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান “উত্তরা বহুমূখী সংস্থা” এর কার্যক্রমের পুনরায় উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারী) বিকেলে সংস্থার নিজস্ব কার্যালয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। ১৯৮৮ সালে শহরের অদুরে রাজবাটীতে এলাকার কিছু সমাজসেবক ব্যক্তি উদ্যোগে উত্তরা বহুমূখী সংস্থাটি প্রতিষ্ঠান করেন। যার (রেজি ঃ নং-৭৫৫/৯২)। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি এলাকায় বিভিন্ন সেবামূলক কাজ পরিচালনা করে আসছিল। মাঝে লোকবল ও সুষ্ঠু তদারকীর অভাবে এই সংস্থার কার্যক্রম স্থগিত রাখা হয়। পরবর্তীতে এলাকার কিছু সমাজসেবী আবারো সংগঠিত হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় সংস্থার কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় বুধবার বিকেলে সেবামূলক এই সংস্থার কার্যক্রম পুনরায় চালূ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরা বহুমূখী সংস্থার সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল মান্নান সরকার, সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সংস্থার প্রকল্প পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক মন্ডল, দিনাজপুর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর ও সংস্থার সদস্য মোছাঃ মাহমুদা খাতুন জোসনা, রাজবাটী সংগীত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সংস্থার সদস্য অশোক কুমার কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী ও সংস্থার সদস্য সুশান্ত নারায়ন ঘোষ, সংস্থার সদস্য আলহাজ্ব শেখ মো. শামিম, সংস্থার সদস্য ও রাজবাটী আদর্শ মানব কল্যাণ সংঘের পরিচালক মো. আনোয়ার হোসেন রতন, সংস্থার সদস্য মো. নুর ইসলামসহ সংস্থার অন্যান্য সদস্য, অতিথি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উত্তরা বহুমূখী সংস্থার সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল মান্নান সরকার।