• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

চিলমারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সপ্তাহ উপলক্ষে ৭দিন ব্যাপি উপজেলা শিক্ষা বিভাগ বিভিন্ন প্রগ্রাম হাতে নিয়েছেন। এরই পেক্ষিতে ৫দিন বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন জেলি, উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার প্রমুখ। বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ