সিসি নিউজ: নীলফামারী সৈয়দপুরে বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরিব শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ১৫০ পিস কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন সরকার। ওয়ার্ড কাউন্সিলর আবিদ হোসেন লাড্ডান, সাংবাদিক আমিরুজ্জামান, এম.আর আলম ঝন্টু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি আকতার জাহান জানান, ব্যবস্থাপনা কমিটির সভাপতি জোবায়দুর রহমান শাহিন গরিব শিক্ষার্থীদের কষ্ট দেখে তাদের জন্য ১৫০ পিস কম্বল কিনে দেন। আমরা নির্বাচিত গরিব শিক্ষার্থীদের মাঝে ওই কম্বলগুলো বিলি করার সিদ্ধান্ত গ্রহণ করি।