• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

সৈয়দপুরে ওমেগা প্রাইম সায়েন্স ক্যাম্পেইন অনুষ্ঠিত

খুরশিদ জামান কাকন : চলো তৈরি করি আরও বাসযোগ্য একটি পৃথিবী এ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ওমেগা প্রাইম সায়েন্স ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সৈয়দপুর সরকারী কারিগরি কলেজ প্রাঙ্গণে ওমেগা প্রাইম আয়োজিত সায়েন্স ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল ৮ ঘটিকায় শুরু হওয়া পরিবেশ বিষয়ক অলিম্পিয়াড পর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচশত শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং পরিবেশ বিষয়ক নিজেদের উপস্থাপনা প্রদর্শন করে। এর পরপরই অনুষ্ঠিত “প্রশ্ন-উত্তর” পর্বে ষষ্ঠ হতে দশম শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নেয়। সৈয়দপুর সরকারী কারিগরি কলেজের অধ্যক্ষ ড. আমীর আলী আজাদের সভাপতিত্বে প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভা মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র-২ শাহীন আক্তার। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সেতুবন্ধন সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, সৈয়দপুর সরকারী কারিগরি কলেজের ছাত্র সাদার মাহাবুব দুরন্ত, নটরডেম কলেজের ছাত্র আরিফ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহ ফারদিন। বক্তারা, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে ও পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে সৈয়দপুরকে গড়ে তুলতে সকল শিক্ষার্থী-অভিভাবকবৃন্দকে সচেতন হওয়ার পাশাপাশি হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সর্বশেষে বিভিন্ন পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ