• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |

কুড়িগ্রামে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায়….

কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌরসভার বৈরাগী বাজারে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালিয়েছে স্থানীয় মাদক সেবী ও মাদক ব্যবসায়ীরা।
এলাকাবাসী জানায়, বৈরাগীর বাজারের ব্যবসায়ী সেলিম দীর্ঘদিন ধরে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিল। এরই এক পর্যায়ে গত ৪দিন আগে পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলে ক্ষিপ্ত হয়ে উঠে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জাহেদুল ইসলাম ও ঈদুলের নেতৃত্বে ৮-৯ জনের মাদকসেবী ও মাদক ব্যবসায়ী সেলিমের দোকানে হামলা চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি করে। এ ব্যাপারে সদর থানায় ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে ব্যবসায়ীসহ স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ