• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

সৈয়দপুরে ইয়াবাসহ তিন যুবক আটক

সিসি নিউজ: সৈয়দপুরের কাঙ্গালপাড়া বায়তুল হক মসজিতের পাশ থেকে ৪০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আটক ওই যুবকরা হচ্ছেন শহরের নয়াবাজার বানিচাঁদ রোডের নিজাম খানের পুত্র সরওয়ার হোসেন আসিফ (২৫), সাহেবপাড়ার শাহজাহান আলীর পুত্র সোহেলরানা পাইলট (২২) ও জসিম বাজারের জোবায়দুল হকের পুত্র জসিয়ার রহমান জসি (২৮)।

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিয়াউর রহমান জিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলকান্ত  রায় শনিবার বিকেলে ৪০পিস ইয়াবা, মোটরসাইকেলসহ তাদেরকে আটক করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসার সাথে জড়িত বলে তিনি জানান। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে এবং আজ রোববার আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ