• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চাঁদপুরে ক্রোজা শো-রুমের উদ্বোধন করলেন চিত্র নায়ক রিয়াজ

চাঁদপুর প্রতিনিধি: শহরের পালবাজারে নবনির্মিত অ্যাপোলো কমপ্লেক্সে ক্রোজা শো-রুমের ৮ম শাখা উদ্বোধন করলেন ক্রোজা ইলেক্ট্রনিক লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ। রোববার বিকেলে মটর সাইকেল শোভাযাত্রা ও ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন নায়ক রিয়াজ।
নায়ক রিয়াজ কে দেখার জন্য ও তার সাথে ছবি তুলতে বিভিন্ন স্থান থেকে তার ভক্তরা ছুটে আসে। ভক্তদের নিয়ন্ত্রণে আনতে এক সময় আইন-শৃঙ্খলা বাহিনী ও ক্রোজা ইলেক্ট্রনিক লিমিটেডের সদস্যরা হিমসিম খেতে দেখা যায়। ভক্তদের অবস্থা দেখে চিত্র নায়ক রিয়াজ সকলের সাথে ছবি ও কুশল বিনিময় করবেন বলে ঘোষনা করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
চিত্র নায়ক রিয়াজ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ক্রোজা সামগ্রী ব্যবহারে চাঁদপুর জেলা হতে পারে সর্ব প্রথম। গুন ও মানে ক্রোজা ইলেক্টনিক পন্য চাঁদপুরের মানুষের মন অতি সহজেই জয় করবে বলে আমি বিশ্বাস রাখি। এ সময় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ ওলি, ক্রোজা ইলেক্ট্রনিক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গোলাম মোস্তফা, ডিভিশনাল ম্যানেজার ইমাম হোসেন, এরিয়া ম্যানেজার তন্বয়, শো-রুম ম্যানেজার নাইম সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ