• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণে যুবকের যাবজ্জীবন

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মনিরুজ্জামান মনি নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
রোববার বিকেলে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন। একই সঙ্গে ধর্ষণের ফলে স্কুলছাত্রীর গর্ভে জন্ম নেয়া শিশু ছেলের ১৮ বছর বয়স পর্যন্ত ভরণ-পোষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে বলেন আদালত।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি শাহজাহান কবীর জানান, ২০১০ সালে লালপুর উপজেলায় এক নারীর কাছে প্রাইভেট পড়ত সপ্তম শ্রেণির ওই ছাত্রী। এ সময় ওই শিক্ষিকার ভাই মনিরুজ্জামান মনির সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মনিরুজ্জামান বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
বিষয়টি ছাত্রীর পরিবার জানার পর তারা মনিরুজ্জামানকে বিয়ের জন্য চাপ দিলে তিনি অস্বীকার করেন। এ অবস্থায় ওই বছরের ১২ নভেম্বর মনিরুজ্জামান ও তার বোনের বিরুদ্ধে লালপুর থানায় ধর্ষণ মামলা করেন স্কুলছাত্রীর মা। পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
পরে মামলাটি বিচারের জন্য আদালতে পাঠানো হয়। প্রয়োজনীয় সাক্ষ্য- প্রমাণ শেষে বিচারক আজ এ রায় দেন। একইসঙ্গে মামলার অপর আসামি মনিরুজ্জামানের বোনকে বেকসুর খালাস দেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ