• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

সাংবাদিক হত্যাকারী মেয়র মীরুর ফাঁসির দাবিতে সৈয়দপুরে মানববন্ধন

সিসি নিউজ: দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকারী সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুর ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে সৈয়দপুরে। আজ সোমবার বেলা ২টায় শহরের পাঁচমাথা মোড়ে যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে সৈয়দপুর অনলাইন প্রেসক্লাব, সৈয়দপুর রিপোটার্স ইউনিটি, সৈয়দপুর রিপোটার্স ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সৈয়দপুর উপজেলা কমিটি।
ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় অনলাইন প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির সম্বনয়ক ও সিসি নিউজ সম্পাদক জসিম উদ্দিন, সৈয়দপুর রিপোটার্স ইউনিটির সভাপতি পিকে মো: সাইদুল ইসলাম, বাংলাদেশ ওয়াকার্স পার্টি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারন সম্পাদক রুহুল আলম মাস্টার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এম আর মহসিন, ডেইলি অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ সাবের, সৈয়দপুর রিপোটার্স ইউনিটির প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সৈয়দপুর রিপোটার্স ক্লাবের সাহাবাজ উদ্দিন সবুজ, সৈয়দপুর অনলাইন প্রেসক্লাবের আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা অবিলম্বে সাংবাদিক শিমুল হত্যাকারী শাহজাদপুর পৌরসভা মেয়র মীরুর ফাঁসির দাবি করেন। এ ছাড়া বক্তারা দেশে বিভিন্ন সময়ে সাংবাদিক হত্যাকান্ডের দ্রুত বিচার, পেশাগত পালনে বাঁধা, হয়রানি নির্যাতন বন্ধ করার জোরালো আহবান জানান। অন্যথায় সাংবাদিক সমাজ দাবী আদায়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ