• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. শফিকুর রায়হান নেতা প্যানেল চেয়ারম্যান-১, এ্যাড. মো. রবিউল ইসলাম প্যানেল চেয়ারম্যান-২ এবং মোছাঃ লতিফা বেগম প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হয়েছেন।
রোবববার জেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন অফিসার মো. আতাউল হক। প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন জেলা পরিষদের কাউন্সিলর মো. আকবর আলী, মো. কামরুজ্জামান, মো. নুর ইসলাম, মোস্তফা হোসেন আলম ও মো. শফিকুর রায়হান নেতা।
প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন জেলা পরিষদের কাউন্সিলর মো. একরামুল হক, মো. নুরে আলম খন্দকার, মো. ফয়সল হাবিব সুমন ও এ্যাড. মো. রবিউল ইসলাম। প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন মীরা মাহবুব ও  মোছাঃ লতিফা বেগম। কাউন্সিলরদের সর্বোচ্চ ভোটে প্যানেল চেয়ারম্যান-১ পদে নির্বাচিত হন মো. শফিকুর রায়হান নেতা, প্যানেল চেয়ারম্যান-২ পদে নির্বাচিত হন এ্যাড. মো. রবিউল ইসলাম এবং প্যানেল চেয়ারম্যান-৩ পদে নির্বাচিত হয়েছেন  মোছাঃ লতিফা বেগম।
নির্বাচন পরিচালনার শুরুতেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপির মৃত্যুতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নির্বাচন পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আতাউল হক ও জেলা পরিষদের আইন উপদেষ্টা নাগমা পারভীন  জেবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ