সিসি নিউজ: ভূগর্ভস্থ পানি ওঠানোর জন্য অনুমোদন ছাড়া গভীর নলকূপ স্থাপন করলে ৭ দিনের জেল এ বিধান যুক্ত করে ‘কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন-২০১৭’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। কৃষি মন্ত্রণালয় এ প্রস্তাবটি উত্থাপন করে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ১৯৮৫ সালে গ্রাউন্ড ওয়াটার অর্ডিন্যান্স অনুযায়ী এ ভূগর্ভস্থ পানির ব্যবস্থাপনা চলে আসছিল। এ অডিন্যান্সটিকে হালনাগাদ করে একটি পরিপূর্ণ আইন করা হয়েছে।
এ আইনের অধীনে গঠিত কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স ও অনুমোদন নিয়ে গভীর নলকূপ স্থাপন করতে হবে বলে জানান সচিব।