• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

রংপুর: সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও ১ ঘণ্টার কলম বিরতি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরের সামনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) ব্যানারে এ মানববন্ধন ও কলম বিরতি অনুষ্ঠিত হয়।
বেরোবিসাস এর সভাপতি তপন কুমার রায়ের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান শেখ মাজেদুল হক, দৈনিক সমকালের রংপুরের ব্যুরো প্রধান ইকবাল হোসেন, দ্যা ডেইলি ইন্ডিপেন্ডেন্স এর রংপুর প্রতিনিধি মিন্ট,দৈনিক ভোরের কাগজ মজিদ মিঞা, বেরোবিসাসের সাধারণ সম্পাদক নুর ইসলাম সংগ্রাম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক।
এছাড়াও এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে  এক সংক্ষিপ্ত সমাবেশে ড. তুহিন ওয়াদুদ বলেন, সাংবাদিকরা হলো যেকোনো ঘটনার বাস্তব প্রতিচ্ছবি। সাংবাদিকরাই সমাজের সকল প্রকার অন্যায়-অত্যাচারের চিত্র আমাদের সামনে তুলে ধরেন। এতে তিনি সাংবাদিক শিমুল হত্যার তীব্র প্রতিবাদ ও দ্রুত আইনে সুষ্ঠু ও ন্যায় বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
তপন কুমার রায় এ হত্যাকাণ্ডটি অত্যন্ত ন্যাক্কারজনক হিসেবে আখ্যায়িত করে সাংবাদিক শিমুল ও সাগর-রুনী হত্যার বিচারসহ সারাদেশে সাংবাদিকদের উপর নির্বিচারে নির্যাতনের প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ