• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |

মেয়র মীরুকে কারাগারে পাঠানোর নির্দেশ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত সমকালের সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার বেলা আড়াইটার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোরশেদ আলম তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট পরিদর্শক মো. শহীদুল্লাহ আদালতে হাজিরার তথ্য নিশ্চিত করে জানান, নিয়ম অনুযায়ী আসামিকে নিকটবর্তী আদালতে হাজির করা হয়। পরবর্তীতে তাকে শাহজাদপুর আদালতের হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
উল্লেখ্য, রোববার রাত ১০টার দিকে রাজধানী ঢাকার শ্যামলী এলাকা থেকে সিরাজগঞ্জ পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগর পুলিশ হালিমুল হক মীরুকে গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ