• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

ডিমলায় সাংবাদিক শিমুল হত্যার বিচার দাবীতে মানববন্ধন

সিসি নিউজ: সাংবাদিক শিমুল হত্যায় বিচারের দাবীতে সোমবার ডিমলা প্রেস ক্লাব ও অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন পালন করেছে । দুপুর ১২টা থেকে সদরের স্মৃতি অম্লান চত্তরে ঘন্টাব্যাপি মানববন্ধন থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সমকাল প্রতিনিধি আবদুল হাকিম শিমুলকে গুলি করে হত্যা করার গ্রেফতারকৃত মেয়রেরসহ ঘটনায় জড়িতদের ফাসি দাবী করেন। ডিমলা প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, ডিমলা প্রেস ক্লাবের সম্পাদক জাহেদুল ইসলাম জাহিদ, তিস্তা নিউজের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সরদার ফজলুল হক, মহিনুল ইসলাম সুজন, ইউনুস আলী মোল্লা,আবু হোসেন, আবু মোতালেব হোসেন, তারিকুল ইসলাম সোহাগ, নুরনবী ইসলাম মানিক, আব্দুল করিম যাদু, আলিমুল ইসলাম আলিম, প্রদীপ কুমার অধিকারী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ