• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |

ডোমারে গাছ লুটের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সিসি নিউজ: দেবিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরজ্জামান কর্তৃক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, গাছলুট, হত্যার হুমকি ও জমি দখলের পায়তারার প্রতিবাদে আজ দুপুর ২ টায় ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া গ্রামের বাজারে ডোমার উপজেলা হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, ঐক্য পরিষদের ডাকে প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়  হিন্দু সংখ্যলঘু পরিবারের নারী-পুুরুষ ও শিশুরা উপস্থিত ছিলেন।
গত ২৯ জানুয়ারী গভীর রাতে দেবিগঞ্জ আওয়ামী লীগের সভাপতি নুরজ্জামান তার দালবল নিয়ে ডোমার উপজেলার হলহলিয়া গ্রামের দীনবন্ধু ও মৃনাল কান্তি রায়ের পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার দোলাখাগড়াবাড়ী ছিট মহলের ৯৮ শতক জমির উপর লাগানো প্রায় ৬’শ গাছের মধ্যে ২৫০টি গাছ কেটে নিয়ে যায়।
মানববন্ধন থেকে নুরজ্জামান কর্তৃক এধরনের নেক্কার জনক কাজের ধিক্কার জানিয়ে দ্রুত শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনের ভিডিও দেখতে ক্লিক করুন:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ