• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |

ভ্যানচালক সিদ্দিক হত্যায় ৬ জনের ফাঁসি

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ভ্যানচালক আবু বকর সিদ্দিক হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এসব দণ্ডাদেশ দেন।
খুন হওয়া ভ্যানচালক আবু বকর সিদ্দিক কুষ্টিয়া সদর উপজেলার জোতপাড়া গ্রামের আবদুল জলিল মণ্ডলের ছেলে।
জনাকীর্ণ আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পাঁচজন উপস্থিত ছিলেন। তারা হলেন- সাজ্জাদ হোসেন, মাজেদ মণ্ডল, শুক চাঁদ, কালাই হোসেন ও মনছের আলী। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া অপর আসামি রাশিদুল পলাতক। এ মামলার অপর আসামি জামিরুল এর আগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। রায়ের পর আসামিদের কঠোর নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়।
আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান, কুষ্টিয়া সদর উপজেলার জোতপাড়া গ্রামের ভ্যানচালক আবু বকর সিদ্দিক ২০১২ সালের ১০ জুন সন্ধ্যায় বাড়িতে ভ্যান রেখে চায়ের দোকানে বসে ছিলেন। রাত ১০টার দিকে দিকে আসামিরা পাশের মাঠে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে এবং পুরুষাঙ্গ কেটে আলাদা করে তাকে নৃশংসভাবে হত্যা করে।

পরদিন সকাল ৭টায় জিয়ারখী ইউনিয়নের জোতপাড়া কাঞ্চিখালী মাঠে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নিহত ব্যক্তির ভাই মুদি দোকানি নুর হক মণ্ডল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
পিপি আরো জানান, এ মামলায় বিচার কাজ ও দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই মঙ্গলবার বিজ্ঞ আদালতের বিচারক ৬ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন এবং অর্থ জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ