চিরিরবন্দর প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় মাহাবী খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর-রংপুর মহাসড়কে রানীরবন্দরে ওই ঘটনা ঘটে।
সূত্র মতে, দিনাজপুর থেকে রংপুরগামী বিআরটিসি নিয়ন্ত্রয়ন হারিয়ে রাণীরবন্দর বাজারে রাস্তার সাথে এক দোকানের ভিতরে ঢুকে পড়ে। এতে দোকানে থাকা বৃদ্ধা মাহাবী গুরতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দিমেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত মাহাবী চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের আবু ইসহাক আলীর স্ত্রী ।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান গটনার সত্যতা স্বীকার করে।