• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |

ডোমারে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষাবোর্ড চেয়ারম্যান

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার এসএসসি পরীক্ষার ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলাকালিন কেন্দ্র পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমক  শিক্ষাবোর্ড দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর আহমেদ আলী। ডোমার বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন কালে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  শিক্ষাবোর্ড দিনাজপুরের কলেজ পরিদর্শক আব্দুল মান্নান, ডোমার বালিকা উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা গোলজার হোসেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রহুল আমীন প্রমুখ ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমক  শিক্ষাবোর্ড দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর আহমেদ আলী জানান, পরীক্ষা ভাল ভাবেই হচ্ছে । কোথাও কোন সম্যাসা চোখে পড়েনি । কেন্দ্রগুলির পরিবেশ চমৎকার ছিল ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ