• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

চিলমারী মানববন্ধন ও সমাবেশ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যাকান্ডের প্রতিবাদে ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের সামনে স্থানীয় সাংবাদিকরা সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ করেছে। চিলমারী প্রেস ক্লাব এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে সাংবাদিকদের সঙ্গে স্থানীয় বিভিন্ন পেশাজীবি মানুষ ও সুধীজনরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা চত্তরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চিলমারী প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে শিমুলের মর্মান্তিক মৃত্যুর তীব্র নিন্দা ও এই ন্যক্কারজনক হত্যাকান্ডের প্রতিবাদ ও ঘাতকদের শাস্তি দাবি করেন সাংবাদিকবৃন্দ ও সুধীজন। সমাবেশ শেষে সাংবাদিক শিমুল হত্যাকান্ডের বিচার চেয়ে চিলমারী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ