অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাখিউড়ারচর সীমান্ত এলাকা থেকে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের বাংলাদেশী সুখী বড়ি আটক করেছে বিজিবি।
বুধবার ভোর রাতে পাখিউড়ারচর বিওপির জেসিও নায়েব সুবেদার মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে আর্ন্তজাতিক পিলার নং- ১০৩৯ এর ৮ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আইরমারী নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে ২জন লোক পায়ে হেঁটে মাথায় বস্তা নিয়ে টহলদলের নিকটবর্তী হলে টহলদলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহলদল বাংলাদেশী ৩৭ হাজার ১শ পাতা বাংলাদেশী সুখী বড়ি আটক করে। জব্দকৃত সুখী বড়ির সিজার মূল্য ২৭ লক্ষ ৮২ হাজার ৫শত ৭০ টাকা।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আউয়াল আহম্মেদ বলেন, ভারতে পাচারের উদ্দিশ্যে চোরাকারবারীরা এসব সুখী বড়ি সীমান্তের কাছে নিয়ে যাচ্ছিল। জব্দকৃত সুখী বড়ি কাষ্টমস অফিসে জমা করা হবে।
কুড়িগ্রামে বোমা মেরে ব্যবসা প্রতিষ্ঠান উড়িয়ে দেয়ার হুমকি
কুড়িগ্রামের বিশিষ্ট শিল্পপতি সাবেক উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদের ব্যবসা প্রতিষ্ঠান বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি প্রদান করেছে অজ্ঞাত দৃর্বৃত্ত।
জানা গেছে, গত ৫/০২/১৭ইং তারিখ পনির উদ্দিন আহমেদের মোবাইলে দুপুর ২:৩৮ মিনিটে ০১৭২৩৮২৬৬১৬ মোবাইলের মাধ্যমে ম্যাসেজ আসে “পনির তোর কোম্পানিতে বোমা রয়েছে, ২ ঘন্টার মধ্যে বোমা ফাটবে, তাড়াতাড়ি মাল ফেলা”। এ ঘটনায় বাদী হয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ গত ০৬/০২/১৭ইং দুপুর ২টায় সদর থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার নং-৩১২, তারিখ-০৭/০২/১৭ইং।
এ ব্যাপারে সাবেক উপজেলা চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ বলেন, আমি আশঙ্কা করছি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাকে এই হুমকি দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আস্থা আছে, অচিরেই হুমকিদাতাকে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবেন।
এ ব্যপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, হুমকিদাতা যেই হোক তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।