• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

সিসি নিউজ: নীলফামারী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা এইচ এ এন্টারপ্রাইজ (ঢাকা মেট্টো জ-১১-০১১২) নামক একটি যাত্রীবাহি বাস নীলফামারী-সৈয়দপুর সড়কের ঢেলাপীর নামক স্থানের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত ও ১৫জন যাত্রী আহত হয়েছে। ঘটনাস্থলে নিহত সাঈদ (২৮) ওই বাসের হেলপার। তার বাড়ি সৈয়দপুর শহরের ওয়াপদা পাড়ায়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্য ও সৈয়দপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শস্যা হাসপাতালে ভর্তি করায়। তবে ঘটনার পর চালক গা ঢাকা দিয়েছে।
বাসটি বাঁকে এসেও বেপরোয়া গতিতে চলার কারনে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান হাসপাতালে ভর্তি আহত যাত্রী আবু তাহের ও মমিনুল। গুরতর আহত তাহেরের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও মনিুলের বাড়ি সৈয়দপুরের হাজারীহাট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ