• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

মাদকসেবীর হামলায় ইমাম খুন

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অতর্কিত হামলায় মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক (৮৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। আজানরত অবস্থায় তার উপর বিপ্লব (৩৫) নামে এক মাদকসেবী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার যোহরের নামাজের আযানের সময় মতলব পৌরসভার দাসপাড়া এলাকার কাশেম পাগলাবাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে। পরে ঢাকা নেয়ার পথে ইমাম মারা যান।
ওদিকে রাত ১০টার দিকে মতলব দক্ষিণ থানা পুলিশ বিপ্লবকে আটক করেছে। নিহত ইমাম মাওলানা ফজলুল হক কাশেম পাগলাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. কুতুব উদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ