• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

সৈয়দপুরে কলেজছাত্রীকে উত্যক্ত করায় দুই কলেজছাত্রের অর্থদন্ড

সিসি নিউজ: তিন সহোদর বোনকে উত্যক্ত করার দায়ে সৈয়দপুর থানা পুলিশ শাহ আলম (১৯) ও আব্দুর রহমান (১৯) নামে দুই কলেজ ছাত্রকে আটক করেছে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ওই দুই যুবককে দুই হাজার করে মোট চার হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। দন্ডপ্রাপ্ত যুবকদ্বয় সৈয়দপুর কামারপুকুর কলেজের ছাত্র।

সূত্রমতে, শহরের নিয়ামতপুর এলাকার জনৈক ব্যাক্তির সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ও রংপুর রোকেয়া কলেজে অধ্যয়নরত তিন কন্যা স্বশরীরে থানায় উপস্থিত হয়ে ওই যুবকদ্বয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কলেজ যাতায়াতের পথে উত্যক্ত করার অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই জিয়াউর রহমান আজ শুক্রবার সকালে দক্ষিণ নিয়ামতপুরের আদানী মোড়ের আব্দুল মোতালেবের পুত্র শাহ আলম ও বাবুল মন্ডলের পুত্র আব্দুর রহমানকে আটক করে।

দুপুরে পুলিশ আটক যুবকদ্বয়কে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো: মুসা জঙ্গী ওই দন্ডাদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ