• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

রংপুরে কমিউনিটি পুলিশিং কমিটির হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীর নগর মীরগঞ্জ টেপরুর মোড়ে এক ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে রোধ করেছে
কমিউনিটি পুলিশিং কমিটি ও প্রশাসন।
৩২ নং ওয়ার্ডের নগর মীরগঞ্জ টেপরুর মোড়ের ফারুক হোসেনের স্থানীয় নগর মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কন্যার সাথে পার্শ্ববর্তি তালূক তামপাট দোলাপাড়ার আলমগীর হোসেন নামের জিয়াতপুর দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রের পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়। গত বৃহস্পতিবার রাতে সব আনুষ্ঠানিকতা শেষ হবার কথা ছিল।বিয়েটি বাল্য বিবাহ হচ্ছে জেনে কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ স্থানীয় ৩২ ও ৩৩ নং ওয়ার্ডের কাজীকে বিয়েটি রেজিষ্ট্রি করতে নিষেধ করে ও বিষয়টি তাৎক্ষনিক কোতয়ালী থানার ওসিকে জানায়। পরে কোতয়ালী থানা ও মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির একদল পুলিশ বিয়েবাড়ীতে পৌছে বাল্য বিবাহটি বন্ধ করেন। বর ও কনের সরকারী আইন অনুযায়ী বিয়ের বয়স না হওয়ায় বর কনের পিতা-মাতার কাছে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সামনে আগামী ৬ বছর বিয়ে দিতে পারবে না বলে মুচলেকা নেয়। এদিকে বাল্য বিবাহ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কমিটির ভুমিকায় প্রশংসা করে বিভিন্ন মহল তাদের অভিনন্দন জানিয়ে মাদক,বাল্য বিবাহ, জুয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আরো দায়িত্বশীল হবারও আহব্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ