রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে সদর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন -উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, সহ-সভাপতি আবুল কাশেম মোল্লা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শিরীন জান্নাত, সা. সম্পাদিকা সরস্বতী রায়, যুব মহিলা লীগ নেত্রী বিউটি রাণী, যুবলীগ নেতা মাজেদুর রহমান মন্ডল বুলন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য মো. আব্দুস ছালাম, যুগ্ম আহবায়ক এন্তাজুল, ছাত্রলীগ নেতা সোহেল পারভেজ প্রমুখ। শেষে সর্বসম্মতিক্রমে মোছা. ফিরোজা মোল্লাকে সভাপতি, আঞ্জুমানআরাকে সা. সম্পাদিকা এবং রাজিয়া সুলতানাকে সাংগঠনিক সম্পাদিকা করে ৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এদিকে গত ৯ ফেব্রুয়ারী ছিনাই ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মোছা. আমেনা বেগমকে সভানেত্রী, শ্রীমতি মুক্তি রাণীকে সা. সম্পাদিকা এবং শ্রীমতি জয়ন্তি রাণীকে সাংগঠনিক সম্পাদিকা করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।