• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর  রেজি : ২৯৩৬) এর বার্ষিক সাধারণ সভা শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে স্টেশন রোডস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জি.এম. হিরু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাহফিজুল ইসলাম রিপন’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. মোফাছ্ছিলুল মাজেদ, সহ-সাধারণ সম্পাদক এম এ সালাম, দপ্তর সম্পাদক মো. আতিউর রহমান আতিক, অর্থ সম্পাদক কোরবান আলী সোহেল, সদস্য মাহবুবুল হক খান, মো. আবেদ আলী, মোশারফ হোসেন, প্রভাষক সালাম সরকার, তাজুল ইসলাম, ওএফএম মোর্শেদ-উল-আলম, কাজী শরিফুল ইসলাম মঞ্জু, সুবির চক্রবর্তী ছোটন, আবু কাউছার, মো. সাজ্জাদ হোসেন, দয়ারাম রায়, মো. আজিজুল ইসলাম, বেলাল হোসেন রাজু, হুমায়ূন করিব, নুর ইসলাম নয়ন, প্রশান্ত কুমার রায়, শাহজাহান আলী প্রমূখ।
সাধারণ সভার শুরুতে নিহত সকল সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা হয় এবং নির্যাতিত সকল সাংবাদিকের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করা হয়। সভায় সংগঠন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে সকলের ঐক্যমতের ভিত্তিতে সার্বিক সার্বিক সহযোগিতা প্রদানে সম্মত হন। সভায় সাংবাদিকদের অধিকার রক্ষায় কার্যক্রম বেগবান করার উপর গুরুত্ব আরোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ