• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

সৈয়দপুরে উত্যক্তকারীর ভয়ে স্কুলে যাচ্ছেনা এক ছাত্রী

সিসি নিউজ: স্কুলে যাওয়া আসার পথে মাদকাসক্ত এক উত্যক্তকারীর ভয়ে ৮দিন ধরে স্কুলে যাচ্ছে না পপি (১৪) নামে এক ছাত্রী। ছাত্রীটির অভিভাবক স্কুল কর্তৃপক্ষকে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি লিখিত ভাবে অবগত করে এর বিচার দাবি করেছে । স্থানীয় থানায় অভিযোগ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়নি কোন প্রকার উদ্যোগ এমন অভিযোগ ছাত্রীটির পরিবারের।

থানায় লিখিত অভিযোগ সূত্রে, সৈয়দপুর শহরের নয়াটোলার আশরাফ হোসেনের কন্যা পপি সৈয়দপুর তুলশিরাম বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী। একই মহল্লার মাদকাসক্ত মোক্তার (৫০) স্কুল যাওয়া আসার পথে ওই ছাত্রীকে প্রায় উত্যক্ত করতো । পরিবারের পক্ষ থেকে এর প্রতিবাদ করেও কোন ফললাভ না হওয়ায় প্রশাসনের দ্বারস্থ হয়।

বিদ্যালয়ে পপির বাবা লিখিত অভিযোগ দিয়েছে এমন সত্যতা স্বীকার করে তুলশিরাম বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর শ্রেনী শিক্ষক মশিউর রহমান সিসি নিউজকে জানান, ছাত্রীটি ক্লাসে এক সপ্তাহ থেকে অনুপস্থিত রয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে সিসি নিউজকে জানান, বিদ্যালয়ে মেয়েটি না যাওয়ার বিষয়টি তিনি জানেন না। এক প্রশ্নের জবাবে তিনি জানান, পলাতক থাকায় মোক্তারকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ