• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |

দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসির গণিত পরীক্ষায় বহিষ্কার ৬

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার পঞ্চম দিন রোববার (১২ ফেব্রুয়ারী) গণিত পরীক্ষায় ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওই দিনের পরীক্ষায় ৩৪১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন জানান, এসএসসি পরীক্ষার পঞ্চম দিন গণিত পরীক্ষায় ১ লাখ ৫৬ হাজার ২৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ওই দিনের পরীক্ষায় ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে রংপুরে একজন ও গাইবান্ধায় ৫ জন। এছাড়া ওই দিনের পরীক্ষায় ৩৪১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর বোর্ডের অধীন ৮ জেলার অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে রংপুরে ৫৬ জন, গাইবান্ধায় ৩৩, নীলফামারীতে ২৮, কুড়িগ্রামে ৪৮, লালমনিরহাটে ৪৫, দিনাজপুরে ৮৮, ঠাকুরগাঁয়ে ২৫ ও পঞ্চগড় জেলায় ১৮ জন। এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।
শিক্ষাবোর্ডের অধীনে ৮টি জেলার ২ হাজার ৬০৫টি বিদ্যালয় হতে ২৫২টি কেন্দ্রের ১ লাখ ৬৩ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ৮৪ হাজার ৩৬ জন ও ৭৯ হাজার ৩৪৬ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৪৮ হাজার ৭৩২, অনিয়মিত পরীক্ষার্থী ১৪ হাজার ২৫৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩৯২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ