ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ সাত বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাস্টারদা সূর্যসেন হল থেকে তাদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর অধ্যাপক ড. এ এম আমজাদ ৭ বহিরাগত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।