অর্থ-বাণিজ্য ডেস্ক: শাহজালাল ইসলামি ব্যাংক এবং এক্সিম ব্যাংকের মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৫৯৭তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এক্সিম ব্যাংক ও শাহজালাল ইসলামি ব্যাংক উভয়ই ৭ বছর মেয়াদি বন্ড ইস্যু করবে। এক্ষেত্রে প্রতিষ্ঠান দুটি ৪০০ কোটি টাকার করে ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। ব্যাংক দুটির বৈশিষ্ট নন-কনভার্টেবল ও মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড।
ব্যাংক দুইটির বন্ড শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, কর্পোরট হাউজ, অ্যাসেট ম্যানেজম্যান্ট ও মিউচ্যুয়াল ফান্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন। তবে সাধারণ বিনিয়োগকারীরাও এক্সিম ব্যাংকের বন্ড কিনতে পারবেন।
ব্যাংক দুটি টায়ার-২ শর্ত পরিপালনের লক্ষে এই বন্ড ইস্যু করবে। আর বন্ড দুটির অভিহিত মূল্য ১০ লাখ টাকা।