• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

দিনাজপুর প্রতিনিধি: পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় ফয়জার রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৩ ফ্রেব্রুয়ারী) সকালে পার্বতীপুর শহরতলীর হলদীবাড়ী বাইপাস মোড়ে সড়ক এ দূর্ঘটনা ঘটে।
নিহত ফয়জার রহমান পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চকবলিয়া সরকারপাড়া গ্রামের মৃত নমীর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, পার্বতীপুর শহরতলীর হলদীবাড়ী রেলগেট এলাকা থেকে চার্জার ভ্যানযোগে শহরে আসার পথে বাইপাস মোড়ে পৌঁছলে ঢাকা থেকে দিনাজপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-১৪৬১) ট্রাফিক পুলিশের বাধায় ট্রাকটি পেছানোর সময় পিছন দিক থেকে আসা চার্জার ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ফয়জার রহমান পড়ে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ট্রাকটি ও চালক মো. দেলোয়ার হোসেনকে (২৫) ঘটনাস্থল থেকে আটক করেছে। পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ