• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |

সৈয়দপুরে হেরোইনসহ বিক্রেতা আটক, মাদকসেবীর জরিমানা

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে হেরোইনসহ আব্বাস মাছুয়া (২৫) নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ ও মোহায়মিনুল হৃদয় (১৮) নামের এক মাদকসেবীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে এ আটক ও জরিমানার ঘটনাটি ঘটে। আটককৃত মাছুয়া হলেন, সৈয়দপুর উপজেলা শহরের হাতিখানা মাছুয়াপাড়া এলাকার আব্দুর রহিম এর ছেলে ও দন্ডপ্রাপ্ত মোহায়মিনুল হৃদয় (১৮) একই শহরের দারুল উলুম মাদ্রাসা মোড়ের মোহাম্মদ আলীর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নিচু কলোনী থেকে হেরোইন বিক্রির সময় আব্বাস আলীকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। অপরদিকে আজ সোমবার সকালে কলেজ ফাঁকি দিয়ে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে বন্ধুদের সঙ্গে গাঁজা সেবন করছিলেন হৃদয়। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় বাকিরা পালিয়ে গেলেও হৃদয় পুলিশের হাতে আটক হন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী তাকে তিন হাজার টাকা জরিমানা করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ