• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভালোবাসা দিবসে যুগলে ধরা পড়লেই বিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক: সারা বিশ্ব মেতেছে ভ্যালেনটাইনস ডে সেলিব্রেশনে। বাধা কাটিয়ে, ভয় ঘুচিয়ে আজ প্রেম উদযাপন করার দিন। কিন্তু ভয়ে ভয়েই থাকবেন ওড়িশার প্রেমিক প্রেমিকারা। কেননা তাদের উপর জোর হুমকি, প্রেম করছে দেখতে পেলেই ধরে বিয়ে দিয়ে দেয়া হবে।
ভ্যালেনটাইনস ডে যদিও স্রেফ কিশোর প্রেমিক প্রেমিকাদের জন্য নয়, চিরন্তন ভালোবাসাকে উদযাপনের দিনও। কিন্তু হরেদরে পুরো দিনটা যেন তরুণ যুগলদের জন্যই তুলে রাখা থাকে।
এদিকে বজরঙ্গ দলের আবার এসব একেবারেই না-পছন্দ। কেননা, তারা মনে করে, ভ্যালেনটাইনস ডে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির পরিপন্থী। তাছাড়া ভ্যালেনটাইনস ডে উদযাপনের নামে অল্পবয়সি প্রেমিক প্রেমিকারা নানারকম ‘কুকর্ম’ করে থাকে বলেও তাদের অভিযোগ। আর তাই ভ্যালেনটাইনস ডে উদযাপনে একেবারে দাঁড়ি টানতে চেয়েছে তারা।
প্রতিবছরই ভ্যালেনটাইনস ডের প্রাক্কালে এই ইস্যুতে সরব হয় দলটি। এবারও তার ব্যতিক্রম নয়। যুগলদের হুমকি দিয়ে জানানো হয়েছে, প্রেম করছে এই অবস্থায় হাতেনাতে ধরতে পারলে, যুগলের মা-বাবার সামনেই তাদের বিয়ে দিয়ে দেয়া হবে। পার্ক থেকে শপিং মল রেহাই নেই কোথাও।
যদিও প্রেমে পড়া বা প্রেম করা কোনোটাই অপরাধ নয়। বরং নির্দিষ্ট বয়স না হলে বিয়ের পিঁড়িতে বসা গর্হিত। তাহলে কেন এ ধরনের হুমকি? তার অবশ্য উত্তর নেই। তবে দেশের সংস্কৃতির হাল ফেরাতে ভ্যালেনটাইনস ডে সেলিব্রেশন যে বন্ধ হওয়া উচিত, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই বজরঙ্গ দলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ